spot_img

সরকারের মূল লক্ষ্য দেশের অর্থনীতিকে লুট করা: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে লুট করে বিদেশে পাঠিয়ে দেওয়া।

বুধবার (২৮ জুন) জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই সরকার জনগণের ইচ্ছার বাইরে জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। তবে দেশের মানুষের এখন একটি লক্ষ্য ও কাজ, তারা তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে চায়। তবে এদেশের মানুষের দাবির মুখে সংসদ বিলুপ্ত করে পদত্যাগ করতে হবে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

ঈদের পরে আন্দোলন আরও বেগবান হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমাদের আন্দোলন চলমান রয়েছে। ঈদের পরে আমাদের এই আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে আরও বেগবান হবে। আর এই আন্দোলনের মধ্য দিয়ে জনগণের দাবি মেনে নিয়ে সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ