spot_img

স্বামী বিএনপির মিছিলে যাওয়ার কারণে তালাক চান দুই সন্তানের মা

স্বামী বিএনপির রাজনীতি করেন। দলের প্রত্যেক কর্মসূচীতে তিনি অংশ নেন। আর এ জন্যই স্বামীকে তালাক দিতে চান দুই সন্তানের জননী রহিমা বেগম (৪৩)।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে সাভার মডেল থানায় স্বামী ফরহাদ মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রহিমা বেগম সাধারণ ডায়েরি করেন। এর আগে রহিমা বেগম ঢাকা জেলা পুলিশ সুপার মুহাম্মাদ আসাদুজ্জামানের কার্যালয়েও এ বিষয়ে প্রতিকারের জন্য যান।

রহিমা বেগমের বাড়ি উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায়। তার স্বামী ফরহাদ মিয়ার (৫৫) বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার খাসিরচর গ্রামে। এই দম্পতি তেঁতুলঝোড়া এলাকায় বসবাস করেন।

রহিমা বেগমের অভিযোগ, আমার স্বামী ফরহাদ বিএনপির মিছিলে যায়। তার লাইগা আমি তারে ডিভোর্স দিলাম। আমি একজন আওয়ামী লীগের সন্তান। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আওয়ামী লীগ করত। আমি এই কারণে তাকে ডিভোর্স দিয়ে দিলাম। তার সাথে আমি সংসার করব না। আমার ওপর অনেক নির্যাতন, অত্যাচার করছে। আমাকে প্রচুর মারধর করছে। বিএনপির মিছিলে যাইতে মানা করছি দেখে এমন অত্যাচার করছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত ফরহাদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ