spot_img

ফকিরও এখন পান্তা ভাত দিলে খেতে চান না : মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ঢাকা শহর বা গ্রামে কোথাও ফকিরকে পান্তা ভাত দিলে তারা খেতে চান না। উল্টো ইংরেজি শোনায়, বলেন–‘আমার তো গ্যাস্ট্রিক। আমি পান্তা ভাত খাইতে পারি না।’ আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা এটাও শুনতে পারতাম না। এখন আর পুরাতন কাপড় বিক্রি হয় না। ক্রেতাও পাওয়া যায় না।

আজ শনিবার (২৬ আগস্ট) সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির উদ্যোগে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণে এক শোকসভায় মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নকে তাঁর কন্যা শেখ হাসিনা একে একে বাস্তবায়ন করছেন। এখানে আমি বলতে চাই—আপনি হেলিকপ্টার দিয়ে যান, রাস্তা দিয়ে যান বা গাড়ি দিয়ে যান, এখন কোনো কুঁড়েঘর দেখতে পাবেন না, এখন লাল সবুজের ঘর আপনাদের চোখে পড়বে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, শেখ হাসিনা অন্ন-বস্ত্র ও সার্বজনীন শিক্ষার জন্য বিনাপয়সায় বই ও লেখাপড়ার ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করছেন। দেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অবিরাম কাজ করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ