spot_img

এবার সস্ত্রীক চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস রয়েছেন।

আজ শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, উনার (মির্জা আব্বাস) শারীরিক বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকদের পরামর্শে এবং নিয়মিত হেলথ চেকআপ করাতে সিঙ্গাপুর গেছেন। তিনি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন।

গত মে মাসে পাকস্থলীর সমস্যার কারণে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

এর আগে, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। স্ত্রী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারুহ এ সফরে তার সঙ্গে রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ