spot_img
spot_img

ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাত করলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (৩০ আগস্ট) সকালে ডিএমপি সদরদপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সাম্প্রতিক জঙ্গি অভিযান ও গ্রেফতার এবং রাজধানীর আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ