spot_img
spot_img

আবারও রকেট হামলা চালিয়েছে হামাস

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল অভিমুখে আবার রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

রবিবার (৮ অক্টোবর) রাতে দখলকৃত ফিলিস্তিন বা ইসরাইল অভিমুখে ৩য় বারের মতো রকেট হামলা চালানো হয়।

ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটির বিরুদ্ধে শুক্রবার অপারেশন আকসা ফ্লাড বা তুফানুল আকসা শুরুর পর থেকে এনিয়ে ৩য় বারের মতো রকেট হামলা চালিয়েছে ইহুদিবাদীদের দখলে থাকা দেশটির স্বাধীনতাকামীরা।

সংবাদমাধ্যমের তথ্যমতে, কুদস বিগ্রেড ও হামাসের সামরিক শাখা কাসসাম বিগ্রেড এই রকেট হামলা পরিচালনা করে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ