spot_img

ইহুদীদের গানের উৎসবে হামাসের হামলা; মরুভূমিতে মিলল ২৬০ মরদেহ

ইহুদীদের ধর্মীয় উৎসব সুক্কোত উপলক্ষ্যে দক্ষিণ ইসরাইলের একটি মরুভূমিতে জড়ো হয়েছিলেন কয়েকশ মানুষ।

শনিবার (৭ অক্টোবর) রাতের বেলা উন্মুক্ত ও খোলা মরুভূমিতে নাচ-গানে মেতে উঠেছিল হওয়া তরুণ-তরুণীদের।

ইহুদীদের সেই গানের উৎসবে হামলা চালিয়েছে হামাস। ফিলিস্তিনের হামাস যোদ্ধারা হামলা চালিয়ে অসংখ্য ইসরাইলীকে হত্যা করেছেন। উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে, উৎসবস্থল থেকে অন্তত ২৬০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) ভোরে হামাসের প্রায় ১ হাজার যোদ্ধা গাজা উপত্যকা থেকে লোহার সীমান্ত প্রাচীর ভেঙে ইসরায়েলে প্রবেশ করেন। আর সে সময়ই গাজার পার্শ্ববর্তী মরুভূমিতে চলছিল এই উৎসব।

গানের উৎসবে অংশ নেওয়া বেশ কয়েকজন জানিয়েছেন, প্রথমে রকেট হামলার একটি শব্দ শুনতে পান তারা। এরপর হঠাৎ করে চোখের পলকে সেখানে উপস্থিত হন হামাসের সদস্যরা। তারা এসেই এলোপাতারি গুলি শুরু করেন। এরপর সেখানে জড়ো হওয়া তরুণ-তরুণীরা প্রাণ ভয়ে পালানো শুরু করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ