spot_img
spot_img

গাজ্জার কাছে অবস্থান নিয়েছে তিন লাখ ইসরাইলী বাহিনী

ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে স্থল যুদ্ধ করার জন্য গাজ্জা উপত্যকার কাছে হাজার হাজার সেনাকে জড়ো করছে ইসরাইল।

দখলদার ইসরাইলী বাহিনীর মুখপাত্র জোনাথান কনরিকাস এই তথ্য জানিয়েছে। বর্তমানে গাজ্জার কাছে প্রায় ৩ লাখ ইসরাইলী বাহিনী অবস্থান করছে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) বুধবার (১১ অক্টোবর) এক ভিডিওত বার্তায় জোনাথান কনরিকাস বলেছেন, আমরা গাজা উপত্যকার কাছে যা করছি, তা হলো আমরা মোতায়েন করেছি— মূলত আমরা গাজা উপত্যকার কাছে পাঠিয়েছি আমাদের কামান বাহিনী, সাঁজোয়া বাহিনী, আমাদের আর্টিলারি কর্পস এবং রিজার্ভের বিভিন্ন সেনা— সংখ্যায় ৩ লাখ— বিভিন্ন ব্রিগেড এবং ডিভিশনকে।

তিনি আরও বলেছেন, এটি নিশ্চিত করতে যে এই যুদ্ধের পর হামাসের কোনো সামরিক সক্ষমতা থাকবে না। যেটির মাধ্যমে তারা ইসরাইলী বেসামরিকদের হুমকি ও হত্যা করতে পারবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ