spot_img

এবার সিরিয়া থেকেও ইসরাইলে শুরু হলো হামলা

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে চলমান ‍যুদ্ধের সমর্থনে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী সিরিয়া থেকেও ইসরাইলী ভূখণ্ডে হামলা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সিরিয়া থেকে ছোঁড়া গোলার জবাবে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর সদস্যরা সিরিয়ার সীমান্তের ভেতরে কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করেছে। সিরিয়া থেকে ছোঁড়া গোলা ইসরাইলী ভূখণ্ডের উন্মুক্ত স্থানে আঘাত হানার তথ্য স্বীকার করেছে ইসরাইলী বাহিনী।

দখলদার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, উত্তরাঞ্চলীয় প্রতিবেশী সিরিয়া থেকে ছোড়া কামানের গোলা ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে। এর জবাবে সামরিক বাহিনী সিরিয়ার ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করা হয়েছে।

এদিকে, সিরিয়ার একটি সূত্র বলেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর একটি শাখা ইসরায়েলে অন্তত তিনটি রকেট নিক্ষেপ করেছে।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ