spot_img
spot_img

১০ লাখ ফিলিস্তিনিকে ২৪ ঘণ্টার মধ্যে গাজ্জার উত্তরাঞ্চল ছাড়ার নির্দেশ দিল ইসরাইল

অবরুদ্ধ গাজ্জা উপত্যকার উত্তরাঞ্চলে থাকা ১০ লাখের বেশি ফিলিস্তিনিকে ২৪ ঘণ্টার মধ্যে সরে যেতে বলেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জাতিসংঘকে এ কথা জানানো হয়েছে।

জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন, গাজ্জার জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ উত্তরাঞ্চলে বাস করে। তবে জাতিসংঘ ইসরায়েলের এই নির্দেশ বাতিলের জন্য জোরালোভাবে কাজ করছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ইসরাইলের এমন পদক্ষেপ গাজায় চলমান ট্র্যাজেডিকে আরো বেদনাদায়ক পরিস্থিতিতে রূপান্তরিত করতে পারে। গাজায় জাতিসংঘের সকল কর্মী, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র, ক্লিনিকের কর্মীসহ সবাইকে সরিয়ে নিতে বলেছে ইসরায়েল।

গাজ্জা উপত্যকার উত্তরাঞ্চলে মূল গাজা সিটি, জাবালিয়া শরণার্থী শিবির, বেইত লাহিয়া এবং বেইত হানুন অঞ্চল রয়েছে।

ইসরাইলের চরম নৃশংসতার শিকার গাজ্জার বাসিন্দারা। দখলদার বাহিনীর হাত থেকে থেকে ছাড় পাচ্ছে না শিশু ও নারীরাও। গত ছয় দিনের অব্যাহত হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ১,৫৩৭ ফিলিস্তিনি শহীদ হয়েছে। এর মধ্যে ৫০০ শিশু রয়েছে। আর নারী রয়েছে ২৭৬ জন। এছাড়াও আহত হয়েছে ৬,৬১২ জন।

দখলদার বাহিনী শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি। গাজায় খাবার সরবরাহ, বিদ্যুৎ ও জ্বালানিও বন্ধ করে দিয়েছে। জিম্মিদের মুক্তি না দিলে এগুলোর কোনো কিছুই গাজায় সরবরাহ না করার অঙ্গীকার করেছে তারা। ফলে গাজায় মানবিক সংকট গভীর থেকে আরো গভীর হচ্ছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ