দখলদার ইসরাইলী বিমানবাহিনীর অব্যাহত হামলায় গাজ্জায় ২ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
শনিবার (১৪ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৮ দিন ধরে চলা ইসরায়েলি বিমান হামলায় ২ হাজার ২১৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যার মধ্যে শিশুই হলো ৭২৪ জন। অপরদিকে ইহুদিবাদী ইসরাইলের নির্বিচার এসব হামলায় ৮ হাজার ৭১৪ জন আহত হয়েছেন।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় বিমান হামলায় ৩২৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া একদিনেই আহত হয়েছেন ১ হাজার মানুষ।
এখন পর্যন্ত যত ফিলিস্তিনি শহীদ হয়েছেন তাদের মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র: আল জাজিরা











