ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে দখলদার ইসরাইলের যুদ্ধে নিহত মার্কিন নাগরিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। এছাড়া এখনও ১৫ জন আমেরিকান নাগরিকের কোনও খোঁজ মিলছে না।
এদিকে গাজ্জায় ইসরাইলী হামলায় শহীদ ফিলিস্তিনিদের সংখ্যা ২২০০ ছাড়িয়েছে।
রোববার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলে হামাসের হামলায় আমেরিকার ২৯ জন নাগরিক নিহত হয়েছেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র শনিবার নিশ্চিত করেছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সহিংসতায় এর আগে ২৭ মার্কিনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র বলেছেন, এছাড়া ১৫ জন মার্কিন নাগরিক এবং আমেরিকার বৈধ এক স্থায়ী বাসিন্দার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তাদের সন্ধান পেতে ‘অব্যাহতভাবে কাজ চালিয়ে’ যাচ্ছেন কর্মকর্তারা।











