spot_img
spot_img

গাজ্জার হাসপাতালে হামলার তদন্ত চায় জাতিসংঘ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায় তদন্তের দাবি করেছে জাতিসংঘ। একইসঙ্গে গাজ্জায় কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেদিকেও নজর রাখার কথা জানিয়েছে সংস্থাটি।

গত মঙ্গলবার গাজ্জার ওই হাসপাতালে ভয়াবহ হামলা চালায় ইসরাইল, যেখানে প্রায় ৫০০ জন শহীদ হন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জার একটি হাসপাতালে হামলার ঘটনায় বুধবার তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ।

ভয়াবহ ওই হামলায় শত শত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের নিহত হওয়ার বিবরণ স্পষ্ট করার জন্য জাতিসংঘ তদন্তে জড়িত হবে কিনা জানতে চাওয়া হলে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সংঘাতের এখনও ‘শুরুর দিনগুলো’ চলছে এবং ‘তদন্তের মাধ্যমে কী করা হয় তা জাতিসংঘকে দেখতে হবে’।

তিনি আরও বলেন, ‘তবে এই বিষয়ে কিছু তদন্ত হওয়াটা অপরিহার্য।’

ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নেয়ার ইস্ট বা ইউএনডব্লিউআরএ গাজায় ২০১৪ সালের মতো তদন্ত করতে চায় কিনা জানতে চাইলে তিনি বলেন: ‘আমি এই বিষয়টি নিয়ে এগিয়ে যেতে চাই না। তবে ভবিষ্যতে কী হবে সে বিষয়ে আমি কোনও অনুমান করতে যাচ্ছি না।’

মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘এখন যেটা স্পষ্ট সেটা হচ্ছে- হাসপাতালে হামলার ঘটনায় কিছু তদন্ত হওয়া দরকার এবং আমরা দেখব সেখানে কি ব্যবস্থা আছে এবং কি পদক্ষেপ নেওয়া হবে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ