spot_img
spot_img

মাত্র ৩ দিন চলার মতো জ্বালানি রয়েছে গাজ্জায় : জাতিসংঘ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বাহিনীর বিমান হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় আর ৩ দিন চলার মতো জ্বালানি অবশিষ্ট রয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নেয়ার ইস্ট (আনরোয়া) রোববার এক বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছে।

আনরোয়ার প্রধান নির্বাহী ও জাতিসংঘের কমিশনার জেনারেল ফিলিপ ল্যাজারিনি স্বাক্ষরিত সেই বিবৃতিতে বলা হয়েছে, আর মাত্র তিন দিনের মধ্যে গাজা উপত্যকার জ্বালানির মজুত শেষ হয়ে যাবে। যদি জ্বালানি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে উপত্যকায় বিদ্যুৎ থাকবে না, পানি থাকবে না, হাসপাতাল এবং রুটির দোকানগুলো বন্ধ হয়ে যাবে, উপদ্রুত এলাকাগুলোতে ত্রাণও পৌঁছাতে পারবে না।

সূত্র : সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ