গাজ্জার উত্তরে আল শাতি শরণার্থী শিবির ও দক্ষিণের খান ইউনিস এলাকায় দখলদার ইসরাইলী হামলার পর ক্ষীপ্র গতিতে চলছে উদ্ধার অভিযান। গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলের বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৪৩৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজ্জায় জিম্মি থাকা দুই বয়স্ক ব্যক্তিকে মুক্তি দিয়েছে তারা। এ ছাড়া গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় একাধিক গণহত্যার ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করে এর তীব্র নিন্দা জানিয়েছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, গাজ্জার যুদ্ধ পরিকল্পনায় সহায়তা করার জন্য শহর এলাকায় যুদ্ধে পারদর্শী একজন জেনারেলসহ বেশকিছু উপদেষ্টাকে ইসরাইলে পাঠাচ্ছে পেন্টাগন।











