spot_img

যুদ্ধবিধ্বস্ত গাজ্জাবাসীদের জন্য দেড় কোটি রুপি সহায়তা দিলেন আতিফ আসলাম

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এর ফলে তৈরি হয়েছে মারাত্মক মানবিক বিপর্যয়। সেই গাজ্জার বাসিন্দাদের জন্য দেড় কোটি রুপি অর্থ সহায়তা দিয়েছেন পাকিস্তানি সংগীত শিল্পী আতিফ আসলাম। পাকিস্তানি দাতব্য সংস্থা আল খিদমত ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এই অর্থ সহায়তা অবরুদ্ধ গাজায় পাঠিয়েছেন।

রোববার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আরব নিউজ।

আতিফ আসলাম এমন এক সময়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ সহায়তা করলেন, যখন গাজ্জায় দখলদার ইসরাইলী হামলায় হাজার হাজার মানুষ মরলেও বিশ্বের অধিকাংশ তারকা মুখে কুলুপ এঁটে বসে আছেন।

অসহায় গাজ্জাবাসীর জন্য এই সহায়তা দেওয়ায় আতিফ আসলামের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে আল খিদমত ফাউন্ডেশন পাকিস্তান।

এক টুইট বার্তায় সংস্থাটি জানিয়েছে, এই কঠিন সময়ে গাজার ফিলিস্তিনিদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সহায়তার জন্য দেড় কোটি পাকিস্তানি রুপি সহায়তা দেওয়ায় আতিফ আসলামের প্রতি প্রতি গভীর কৃতজ্ঞতা।

এর আগে গত সপ্তাহে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন পাকিস্তানি এই সংগীতশিল্পী।

তিনি বলেছিলেন, ফিলিস্তিনে নিরপরাধ মানুষের প্রাণহানিতে আমি শোক প্রকাশ করছি। আসুন এই কঠিন সময়ে একসঙ্গে তাদের পাশে দাঁড়াই। শান্তির জন্য দোয়া করি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ