ফিলিস্তিনের গাজা উপত্যকাকে ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ‘গোরস্থান’ বানানোর ঘোষণা দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, ‘আমরা আমাদের মধ্যস্থতাকারীদের ইতোমধ্যে জানিয়েছি যে, আগামী কয়েক দিনের মধ্যে আমরা বেশ কয়েকজন বিদেশি (জিম্মিকে) ছেড়ে দেবো। আমরা আরও জানিয়েছি যে, এই গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের গোরস্তান বানানোর আগ পর্যন্ত আমরা থামব না।’
সূত্র : এএফপি











