spot_img

গাজ্জার সর্বশেষ আপডেট

গাজ্জা উপত্যাকায় স্থল অভিযান শুরুর পর থেকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধাদের হাতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ১৬ জন সেনা সদস্য নিহত হয়েছে।

গত রাতেও গাজ্জায় বৃষ্টির মতো বোমাবর্ষণ করেছে দখলদার ইসরাইলি বাহিনী। জাবালিয়া শরণার্থী শিবিরে আবারো বোমা হামলা চালানো হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি হাসপাতালের আশেপাশের এলাকা জুড়েও হামলা চালানো হয়েছে। যার ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮০৫ জনে।

গাজ্জা উপত্যাকায় যুদ্ধ থামানোর জন্য প্রথমবারের মতো ‘মানবিক বিরতির’ আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

গাজ্জায় আহতদের চিকিৎসা সেবা প্রদানের জন্য কাজ করছিল ‘ইন্দোনেশিয়া হাসপাতাল’ ও ‘আল শিফা হাসপাতাল।’ তবে প্রধান এ দুটি হাসপাতালের জ্বালানি সংকট দেখা দিয়েছে।

ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ। তাদের মতে এই ড্রোনটি দক্ষিণ লেবাননের উপর থেকে উড়ছিলো। এই সপ্তাহের শুরুতে এরকম আরো একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছিল সশস্ত্র এই সংগঠনটি।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ