ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বাড়িতে ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দখলদার ইসরাইলি বাহিনী।
শনিবার (৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামলার সময় তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন কিনা তা স্পষ্ট নয়।
ইসমা্ইল হানিয়া ২০১৯ সাল থেকে গাজ্জা উপত্যাকার বাইরে রয়েছেন। তিনি তুরস্ক ও কাতারের মধ্যে বসবাস করছেন।
এর আগে বুধবার সম্প্রচারিত একটি টেলিভিশন ভাষণে হানিয়া ইসরাইলকে নিরস্ত্র বেসামরিকদের বিরুদ্ধে বর্বর গণহত্যার জন্য অভিযুক্ত করেছে।
সূত্র : আল-জাজিরা











