spot_img

কারাগার থেকে মুক্তি পেলেন ইভ্যালির সিইও রাসেল

সব মামলায় জামিন পাওয়ায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল। সোমবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন তিনি।

মোহাম্মদ রাসেলের জামিন প্রসঙ্গে ইভ্যালি ফ্যানস ক্লাবের অ্যাডমিন মোফতাছিম বিল্লাহ নাহিদ গণমাধ্যমকে বলেন, ইভ্যালির গ্রাহক-মার্চেন্ট দুই বছর ধরে অপেক্ষা করেছেন তার জামিনের জন্য। গত বছর চেয়ারম্যানের জামিনে কিছুটা স্বস্তি পেলেও গ্রাহক-মার্চেন্ট অপেক্ষা করেছেন সিইও’র মুক্তির জন্য। এখন গ্রাহক-মার্চেন্টের দাবি, মোহাম্মদ রাসেলকে দ্রুত ইভ্যালির ব্যবসা পরিচালনা করার সুযোগ দেওয়া হোক।

তিনি ইভ্যালির গ্রাহকদের উদ্দেশে বলেন, এখন আমাদের জন্য ধৈর্যের পরীক্ষা। আমরা সবাই একসঙ্গে সহযোগিতা করলে ইভ্যালি আবারও আগের মতো ঘুরে দাঁড়াবে। মনে রাখতে হবে, ইভ্যালির দেনা রাসেল দম্পতি ছাড়া অন্য কেউ পরিশোধ করবে না কিংবা করতে পারবেও না। এজন্য ইভ্যালিকে সঠিক ও সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করার সুযোগ দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ