spot_img

বাংলাদেশের জনগণ বিজয় প্রত্যক্ষ করেছে : ওবায়দুল কাদের

অনেক বাধাবিপত্তি অতিক্রম করে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অপপ্রচার চালিয়ে আন্তর্জাতিক এবং বাংলাদেশের বন্ধুদের বিভ্রান্ত করতে চেয়েছিল। বিদেশি ও বাংলাদেশের সাংবাদিকরা এই নির্বাচন প্রত্যক্ষ করেছেন।

রোববার সন্ধ্যায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে জনগণের বিজয় উল্লেখ করে কাদের বলেন, আমরা সবচেয়ে বেশি যাদের কাছে কৃতজ্ঞ তারা হলো বাংলাদেশের জনগণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে সারাবিশ্বের ও বাংলাদেশের জনগণ বিজয় প্রত্যক্ষ করেছে।

বিএনপির ভোট বর্জনের বিষয়ে তিনি বলেন, এই নির্বাচনের মধ্যদিয়ে জনগণ তাদের বর্জন করেছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। হরতাল-অবরোধ দিয়ে অগ্নিসন্ত্রাস করেছে।

নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ-সন্ত্রাস করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বানচালের অপচেষ্টায় অতীতে হরতাল-অবরোধ দিয়েছে, সহিংসতা করেছে। অপরাজনীতির কুচক্রে তারা আটকে গেছে। এই নির্বাচনে অংশ নেওয়ার মধ্যমে জনগণ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ