spot_img
spot_img

উত্তর গাজ্জার ফিলিস্তিনিদের বাড়ি ফিরে যেতে দিতে রাজি হল যুক্তরাষ্ট্র ও ইসরাইল

অবরুদ্ধ গাজ্জা উপত্যকার উত্তরাঞ্চলের ফিলিস্তিনিদের নিরাপদে বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি প্রদানে রাজি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল। আর এজন্য যা কিছু করা দরকার তার দায়িত্ব অর্পণ করা হয়েছে জাতিসংঘের উপর।

মঙ্গলবার (৮ জানুয়ারি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ ও যুদ্ধ মন্ত্রিসভার সদস্যদের সাথে একটি বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন।

এন্টনি ব্লিংকেন বলেন, “এটি রাতারাতি সম্ভব নয়। এখানে কঠোর নিরাপত্তা, অবকাঠামোগত ক্ষয়ক্ষতিসহ বেশ কিছু মানবিক চ্যালেঞ্জ রয়েছে। তবে জাতিসংঘ একটি মিশন আপাতত শুরু করবে যাতে এই ধরনের বাঁধাগুলো কাটিয়ে উঠতে পারে।”

ব্লিংকেন বলেন, গত ৭ অক্টোবরের পর থেকে, গাজ্জায় ইসরাইলের কাঙ্খিত লক্ষ্য পূরণের উদ্দেশ্যে তেল আবিবকে তার সর্বোচ্চ পর্যায়ের উপদেশ দেওয়ার চেষ্টা চালিয়ে আসছে ওয়াশিংটন।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি গাজ্জায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ইসরাইল। আর তাই উত্তর গাজ্জা থেকে সৈন্য কমিয়ে আনা শুরু করেছে তেল আবিব।”

উল্লেখ্য, গত সোমবার, গাজ্জার উত্তর অঞ্চলের বাসিন্দাদের ফিরিয়ে নিয়ে আসতে জাতিসংঘের মানবিক করিডরের প্রধান সিগ্রিড কাগের সাথে টেলিফোনে কথা বলেছেন এন্টনি ব্লিংকেন।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ