গত ২৪ ঘন্টায় দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় নিহত হয়েছেন ১৪৭ জন ফিলিস্তিনি।
বুধবার (১০ জানুয়ারি) গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গাজ্জায় গত ২৪ ঘন্টায় ইহুদিবাদী দখলদারদের বর্বরোচিত হামলায় আহত হয়েছেন ২৪৩ জন ফিলিস্তিনি ও শাহাদাত বরণ করেছেন ১৪৭ জন।
বিবৃতিতে আরো বলা হয়, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত শহীদের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৩৫৭ জনে পৌঁছেছে। এছাড়া সর্বমোট আহতের সংখ্যা পৌঁছেছে ৫৯ হাজার ৪১০ জনে।
উল্লেখ্য, আমেরিকা, ব্রিটেন ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যায় এখন পর্যন্ত আহত ও নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু, যা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের জন্ম দেয়। দেশগুলোতে প্রতিদিনই সাধারণ নাগরিকেরা গাজ্জা গণহত্যা ও এতে সহায়তা বন্ধের দাবীতে ইসরাইল ও নিজ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে। প্রতিবাদ ও বিক্ষোভের জন্য বেছে নিচ্ছে বিভিন্ন ধরণের কর্মসূচি।
সূত্র: আনাদোলু










