spot_img

৭৫ দিন পর তালা ভেঙে বিএনপির কার্যালয়ে প্রবেশ করলেন রিজভী

৭৫ দিন বন্ধ থাকার পর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে প্রবেশ করেছেন বিএনপির নেতারা।

বৃহস্পতিবার সকাল ১০টা ৪৮ মিনিটে তালা ভাঙেন নেতাকর্মীরা। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির বিভিন্ন পর্যায়ের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী ও অফিস সহকারি উপস্থিত ছিলেন।

গত ২৮শে অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘাতের পর দলটির কার্যালয় নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এরপর থেকে তালাবদ্ধ ছিলো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ