spot_img

মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে মিসাইল হামলা হুথিদের

লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি সংগঠন বলে জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড।

রবিবার (১৪ জানুয়ারি) এ হামলা চালানো হয়।

প্রসঙ্গত, ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৩ দফা যৌথ হামলার পর হুথিদের পক্ষ থেকে এটিই প্রথম পাল্টা হামলা।

সেন্ট্রাল কমেন্ট জানিয়েছে, ইয়েমেনের সমুদ্র উপকূলীয় শহর হুদাইদাহ থেকে এই মিসাইল হামলা করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান মিসাইলটি আকাশ পথেই ধ্বংস করে। ফলে ক্ষয়ক্ষতি অথবা হতাহতের কোন ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত শুক্রবার প্রথম দফায় ইয়েমেনে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র যুক্তরাজ্য। এতে ইয়েমেনের মোট ২৮ টি অঞ্চলের ৬০ টি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো হয়। এসব লক্ষ্য বস্তুর অধীনে ছিল হুথিদের অস্ত্রের গুদাম, রাডার সিস্টেম ও কমান্ড সেন্টার। এ আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও একটি সাবমেরিন অংশ নেয়।

এ হামলায় হুথিদের পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটির প্রধান।

সূত্র: এপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ