spot_img

খাদ্য ও পানি সংকটে ৮ লাখ ফিলিস্তিনি মৃত্যু পথযাত্রী: গাজ্জার মিডিয়া অফিস

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ক্রমাগত আক্রমণের ফলে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ভয়াবহ খাদ্য ও পানি সংকট দেখা দিয়েছে। যার ফলে প্রায় ৮ লাখ ফিলিস্তিনি মৃত্যুর মুখোমুখি হতে যাচ্ছে বলে সতর্ক করেছে গাজ্জার মিডিয়া অফিস।

শনিবার এক বিবৃতিতে এ বিষয়টি জানায় মিডিয়া অফিস।

বিবৃতিতে বলা হয়েছে, “মধ্য গাজ্জা ও উত্তর অঞ্চলে খাদ্য সংকট কাটিয়ে উঠতে দৈনিক ১ হাজার ৩০০ ট্রাক খাদ্য প্রয়োজন। উত্তর অঞ্চলে প্রতিদিন ৬০০ ট্রাক ও মধ্য গাজ্জার জন্য প্রয়োজন ৭০০ ট্রাক।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “দখলদার ইসরাইলের পদক্ষেপ গাজ্জাকে দুর্ভিক্ষের পথে নিয়ে যাচ্ছে। সেই সঙ্গে ১৪ জন ফিলিস্তিনি খাবার সংগ্রহ করতে গেলে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে।” যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেনি মিডিয়া অফিস।

সূত্র: ডেইলি সাবাহ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ