spot_img

গাজ্জায় বোমা ফেলে নিজেদের দুই বন্দিকে হত্যা করল ইসরাইল

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে থাকা বন্দিদের মধ্য থেকে আরো দুইজনকে বোমা ফেলে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী।

সোমবার (১৫ জানুয়ারি) হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড থেকে পাওয়া এক ভিডিওতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভিডিওটির প্রথম অংশে দেখা যায়, ৩ জন বন্দী ইসরাইলি সরকারের প্রতি গাজ্জা যুদ্ধের সমাপ্তি ও তাদের সেখান থেকে নিরাপদে মুক্ত করার আহ্বান জানাচ্ছে। যার মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী।

ভিডিওর শেষ অংশে, বর্বর ইসরাইলি বাহিনীর বোমা হামলায় দুই পুরুষ বন্দীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

ভিডিওতে, তিন বন্দীকে নোহ আরগামানি (২৬), ইয়োসি শারাবি (৫৩) ও ইতাই সভিরস্কি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রসঙ্গত, গাজ্জায় এখনো ১৩৭ জন ইসরাইলি বন্দী রয়েছে বলে দাবি জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি।

এদিকে, নিজেদের বোমা হামলায় বন্দীদের নিহত হওয়ার বিষয়টি মানতে নারাজ দখলদার ইসরাইলি বাহিনী। তাদের মতে, “নিরীহ ইসরাইলি বন্দীদের সাথে বর্বর ব্যবহার করছে হামাস।”

উল্লেখ্য, এর আগেও গাজ্জায় ৩ জন ইসরাইলি বন্দীকে ভূলবশত গুলি চালিয়ে হত্যা করেছিল ইসরাইলি বাহিনী। পরবর্তীতে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সূত্র: এনডিটিভি ও মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ