spot_img
spot_img

এবার আল ইসরা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেলো ইসরাইল

দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জার আল ইসরা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বড় ধরণের বিস্ফোরণ ঘটিয়ে বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করা হয়েছে বলে জানায় প্যালেস্টিনিয়ান ইনফরমেশন সেন্টার পিআইসি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয় যে, ধ্বংসের পূর্বে ৭০ দিন যাবত আল ইসরাকে দখল করে রেখেছিলো ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা। বিশ্ববিদ্যালয়কে নিজেদের মিলিটারী ব্যারাকে পরিণত করে রশিদ স্ট্রিট, আল মুঘরাকা ও আল-জাহরার নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের ধরে নিয়ে এসে বন্দী বানাতো, তাদের উপর অমানুষিক নির্যাতন চালাতো এবং নিয়মিত স্নাইপিং করে হত্যাও করতো।

বিবৃতিতে এই ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানানো হয়। জ্ঞানীগুণীদের হত্যা ও গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র ধ্বংসের মাধ্যমে জায়োনিস্টরা ফিলিস্তিনিদের জ্ঞানশূন্য করে দিতে চায়ছে বলে উল্লেখ করা হয়।

এছাড়া ইহুদিবাদী ইসরাইলী সেনারা বিশ্ববিদ্যালয় ধ্বংসের পূর্বে এতে সংরক্ষিত থাকা গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ, প্রাচীন পাণ্ডুলিপি ও দুর্লভ প্রত্নতত্ত্ব নিদর্শন লুট করে নিয়ে যায়। এজন্য অবৈধ রাষ্ট্রটির বিরুদ্ধে ফিলিস্তিনি সভ্যতা নিশ্চিহ্ন করার অভিযোগও আনে আল ইসরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গাজ্জা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, ১০০দিন যাবত চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৯৫টি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ ভাবে ধ্বংস করেছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। আংশিক ধ্বংসকৃত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা উল্লেখ করা হয় ২৯৫টি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ