spot_img
spot_img

পুতিনের বিশেষ দূতের সাথে বৈঠকে বসল হামাসের উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল

শুক্রবার, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল রাশিয়া সফর করেছেন।

এসময় তারা দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আফ্রিকা ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ও ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভের সঙ্গে একটি বৈঠক করেন। হামাসের পক্ষ থেকে এ বৈঠকের নেতৃত্ব প্রদান করেন সংগঠনটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান মুসা আবু মারজুক।

বৈঠকে, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে একটি যুদ্ধ বিরতিতে পৌঁছানোর বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও জিম্মিদের মুক্তির বিষয় হামাসের অবস্থান ও নীতি নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে প্রতিনিধি দলটি বোগদানোভকে জানিয়েছে, “ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী দখলদারিত্বের অপরাধ এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর একটি হুমকি।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ