spot_img
spot_img

গত ২৪ ঘন্টায় ১৭৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত রেখেছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী। গত ২৪ ঘন্টায় ১৭৮ ফিলিস্তিনিকে হত্যা ও ২৯৩ জনকে আহত করেছে দখলদার বাহিনী বলে জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “গত ২৪ ঘন্টায় গাজ্জার প্রায় ১৫ টি স্থানে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। প্রচুর মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি বর্বরতায় এখন পর্যন্ত মোট ২৫ হাজার ১০৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। আহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৬৮১ জনে।

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, গাজ্জায় প্রায় ৮০ শতাংশ ফিলিস্তিনি অভ্যন্তরীণভাবে বাস্তচ্যুত হয়েছে। সেই সঙ্গে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। এছাড়াও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ঔষধ নেই বললেই চলে। পাশাপাশি ৬০ শতাংশ স্থাপনা পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ