ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার প্রতি সমর্থন জানিয়েছে পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়াম।
রবিবার এক এক্স বার্তায় বেলজিয়ামের মানবিক ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী ক্যারোলিন জেনেজ এ প্রতিশ্রুতি প্রদান করেন।
পোস্টে তিনি বলেন, “আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত যদি গাজ্জায় ইসরাইলি আগ্রাসন বন্ধের আহ্বান জানায়, তাহলে আমাদের দেশ এটিকে পুরোপুরি সমর্থন করবে।”
তিনি আরো বলেন, বেলজিয়ামের এই অবস্থান ‘একটি সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য কার্যকর পদক্ষেপ।’
ক্যারোলিন আরো বলেন, “আমাদের দেশ মানবাধিকার ও মানবিক আইনের বিষয়ে দায়িত্ব বজায় রাখছে। সেই সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব গাজ্জায় পূর্ণ মানবিক প্রবেশাধিকার বাস্তবে পরিণত করার জন্য সর্বস্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সূত্র: প্রেস টিভি











