দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের আরো ১৫ নিরপরাধ ফিলিস্তিনিকে আটক করলো বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
রবিবার (২১ জানুয়ারি) ফিলিস্তিনি বন্দী ও বন্দী অধিকার রক্ষা বিষয়ক সংগঠনগুলোর পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জেনিন, নাবলুস, রামাল্লা, জেরুসালেম এবং হেবরন থেকে ১৫জন নিরপরাধ নিরীহ ফিলিস্তিনিকে আটক করেছে ইহুদিবাদী দখলদার ইসরাইল। ফলে ৭অক্টোবর পরবর্তী সর্বমোট আটকের সংখ্যা ৬১৭০ এ গিয়ে পৌঁছেছে। এছাড়া ৭ অক্টোবর পরবর্তী সময়ে গাজ্জা ব্যতীত দখলকৃত ফিলিস্তিনের অন্যান্য স্থানগুলোতে এখন পর্যন্ত ৩৭০ জন ফিলিস্তিনিকে হত্যা ও ৪ হাজার ২০০ জনকে আহত করেছে তাদের সেনারা।
উল্লেখ্য, হামাস একটি সন্ত্রাসী সংগঠন ও তারা অবৈধ রাষ্ট্র ইসরাইলের জন্য হুমকি এই অজুহাতে ৩ মাসেরও বেশি সময় ধরে গাজ্জায় গণহত্যা পরিচালনা করে আসছে জায়োনিস্ট সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
আমেরিকা, ব্রিটেন ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যায় এখন পর্যন্ত শাহাদাত বরণ করেছেন ২৫ হাজার ১১৫ ফিলিস্তিনি। তাদের বর্বরতা ও নৃশংসতার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুতুল্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ৬২ হাজার ৬১৮ জন ফিলিস্তিনি।
গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আহত ও শাহাদাত বরণকারীদের মধ্যে ৭০ শতাংশই হলো নারী ও শিশু।
সূত্র: আনাদোলু











