বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক সেনা ইউনিটের উপর বড় ধরণের হামলা চালিয়েছে গাজ্জায় ফিলিস্তিন স্বাধীনতাকামীদের নেতৃত্ব দেওয়া হামাসের সশস্ত্র সংগঠন কাসসাম বিগ্রেড।
বুধবার (২৪ জানুয়ারি) আল ফুখারির ইসরাইলী সেনা ইউনিটকে উড়িয়ে দেওয়ার কথা জানায় সংগঠনটি।
এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, খান ইউনুসের আল ফুখারি এলাকার দক্ষিণে এক ইসরাইলী সেনা ইউনিটকে উড়িয়ে দিয়েছে কাসসাম বিগ্রেড। কাসসামের ভারী ক্যালিবার মর্টার শেল সরাসরি ওই ইসরাইলী সেনা সমাবেশে সরাসরি গিয়ে আঘাত করে এবং তাদের মৃত অর্ধমৃততে পরিণত করে।
উল্লেখ্য, হামাস একটি সন্ত্রাসী সংগঠন ও তারা অবৈধ রাষ্ট্র ইসরাইলের জন্য হুমকি এই অজুহাতে ৩ মাসেরও বেশি সময় ধরে গাজ্জায় গণহত্যা পরিচালনা করে আসছে জায়োনিস্ট সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
আমেরিকা, ব্রিটেন ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যায় এখন পর্যন্ত শাহাদাত বরণ করেছেন ২৫ হাজার ৭০০ ফিলিস্তিনি। তাদের বর্বরতা ও নৃশংসতার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুতুল্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ৬৩ হাজার ৭৪০ জন ফিলিস্তিনি।
গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আহত ও শাহাদাত বরণকারীদের মধ্যে ৭০ শতাংশই হলো নারী ও শিশু।
সূত্র: আল জাজিরা











