লোহিত সাগর দিয়ে দখলকৃত পশ্চিম তীরের দিকে অগ্রসর হওয়া একটি ব্রিটিশ বাণিজ্যিক জাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি সংগঠনের যোদ্ধারা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি এ বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, “দখলকৃত ফিলিস্তিনি ভূখন্ডের দিকে যাওয়া একটি ব্রিটিশ বাণিজ্যিক জাহাজে উপযুক্ত সামুদ্রিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌ শাখা।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইয়েমেনি ভূখন্ডে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলার পাল্টা প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সূত্র: প্রেস টিভি











