মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে ইয়েমেনের ৬ টি এলাকায় মোট ৪৮ টি বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির ইরান সমর্থিত হুথি সংগঠনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
রবিবার (৪ ফেব্রুয়ারি) এই বিমান হামলা চালানো হয় বলে জানান তিনি। যদিও এই হামলা ক্ষয়ক্ষতি সম্পর্কে কোন তথ্য প্রদান করেননি তিনি। তবে চলমান সংঘাতে যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানোর ঘটনা এটিই প্রথম।
হুথিদের সাথে জড়িত আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, রবিবার ইয়েমেনের বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যাবস্থার উপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
এ হামলার বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন জোট জানিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ আক্রমণের প্রতিশোধে ইয়েমেনের ১৩ টি স্থানে মোট ৩৬ টি বিমান হামলা চালানো হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











