spot_img
spot_img

জানুয়ারি মাসে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ১ হাজার ৫৯৩টি আক্রমণ ও ৫৮টি স্থাপনা ধ্বংস করেছে ইসরাইল

জানুয়ারি মাসে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৫৮টি স্থাপনা ধ্বংস করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী। যার মধ্যে বসবাসের জন্য ২২টি বাড়ি ও ১৬টি কৃষি ভূমি রয়েছে। সেই সঙ্গে ফিলিস্তিনিদের উপর ১ হাজার ৫৯৩টি আক্রমণ চালানো হয়েছে।

কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, হেবরন, ব্যাথেলহাম, পূর্ব জেরুসালেম ও কালকিলিয়া এলাকায় এসব ধ্বংসাত্মক ঘটনা ঘটিয়েছে ইসরাইলি বাহিনী।

বিবৃতিতে আরো বলা হয়েছে, জানুয়ারি মাসে ফিলিস্তিনিদের উপর মোট ১ হাজার ৫৯৩টি আক্রমণ চালানো হয়েছে। যার মধ্যে ১ হাজার ৪৭০ টি আক্রমণ ইসরাইলি বাহিনী ও ১৮৬ টি অবৈধ বসতি স্থাপনকারীরা করেছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে।

ফিলিস্তিনি সুত্রমতে, সংঘাত শুরু হওয়ার পর থেকে মোট ৩৮১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এছাড়াও ৪ হাজার ৪০০ ফিলিস্তিনিকে আহত ও ৬ হাজার ৫১২ জনকে গ্রেফতার করেছে বর্বর ইসরাইলি বাহিনী।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ