spot_img
spot_img

যুদ্ধবিরতির ব্যাপারে যা বললেন হামাস শীর্ষ নেতা ওসামা হামদান

ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী থাকা ইসরাইলীদের মুক্ত করতে আবার যুদ্ধবিরতি চায়ছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে গণহত্যা পরিচালনায় অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন ধরণের সহায়তা দিয়ে যাওয়া আমেরিকা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের সাথে এবিষয়ে কথা বলেন হামাসের অন্যতম শীর্ষ নেতা ওসামা হামদান।

সংবাদমাধ্যমকে তিনি জানান, যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। তবে চুক্তিতে পৌঁছতে অবশ্যই আমাদের দেওয়া শর্ত মেনে নিতে হবে তাদের। আমাদের প্রধান শর্তগুলো হলো, স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে হবে। গাজ্জা থেকে সম্পূর্ণরূপে ইসরাইলী সেনাদের প্রত্যাহার করে নিতে হবে। তুলে নিতে হবে সব ধরণের অবরোধ।

তিনি আরো বলেন, সকলে যুদ্ধের অবসান কামনা করলেও ইসরাইল চায় না এই যুদ্ধ ও অবরোধের অবসান ঘটুক। তারা চায় ইসরাইলী সেনারা গাজ্জায় গণহত্যা অব্যাহত রাখুক।

“হামাস ইসরাইলের কারাগারে আটক থাকা তার শীর্ষ নেতা ও সশস্ত্র সংগঠনগুলোর কমান্ডারদের মুক্তির শর্ত করছে। তাই হামাসের কারণেই যুদ্ধবিরতি চুক্তি ব্যাহত হচ্ছে।” এমন অভিযোগের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দেখুন, আমরা একদম প্রথম দিন থেকেই দাবী জানিয়ে আসছিলাম যে, ইসরাইলের কারাগারে আটক সকল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে।

চুক্তিতে পৌঁছতে সফল হলে হিজবুল্লাহর হামলাও থেমে যাবে কি না এমন প্রশ্নের জবাবে লেবাননে থাকা হামাসের এই শীর্ষ নেতা বলেন, দখলকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চল ও দক্ষিণ লেবাবননে হামলা অব্যাহত রাখার বিষয়ে ইসরাইল অন্য সবার চায়তে বেশি চিন্তিত। কেননা গাজ্জায় তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে। দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ অব্যাহত থাকবে।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ