ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা কাসসাম বিগ্রেডের ক্ষেপণাস্ত্রে ধরাশায়ী হলো বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ ফাইটার হেলিকপ্টারের খেতাব প্রাপ্ত আমেরিকান অ্যাপাচি।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) গাজ্জার পশ্চিমাঞ্চলে একটি অ্যাপাচি হেলিকপ্টার ধরাশায়ী করার কথা জানায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, সাম-৭ ক্ষেপণাস্ত্র দিয়ে গাজ্জার পশ্চিমাংশে একটি অ্যাপাচি ফাইটার কপ্টার ধরাশায়ী করতে সক্ষম হয়েছে কাসসাম ও মুজাহিদ বিগ্রেডের মুজাহিদীন।
উল্লেখ্য, আন্তর্জাতিক আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ সত্ত্বেও আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় বিভিন্ন দেশের প্রত্যক্ষ সহায়তায় গাজ্জায় গণহত্যা চালিয়ে যাচ্ছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
অবৈধ রাষ্ট্রটির বিমান বাহিনী তাদের অধিকাংশ অভিযানেই আমেরিকার তৈরি উন্নত প্রযুক্তি সম্পন্ন ফাইটার জেট এফ-১৬ এবং ফাইটার হেলিকপ্টার অ্যাপাচি ব্যবহার করে থাকে। গাজ্জায় আকাশপথে হামলার জন্যও তারা এই দুই ধরণের যুদ্ধযান ব্যবহার করে আসছে।
৪ মাসের বেশি সময় ধরে চলতে এই গণহত্যায় সর্বশেষ তথ্যমতে, ২৭ হাজার ৫৮৫ জনকে শহীদ করেছে অবৈধ রাষ্ট্রটির ইহুদিবাদী সেনারা। হামলার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে যন্ত্রণায় কাতরাচ্ছেন ৬৬ হাজার ৯৭৮ জন ফিলিস্তিনি। এসব হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। যার পরিমাণ ৭০ শতাংশ।











