spot_img
spot_img

কাসসাম স্নাইপারের হামলায় এক ইসরাইলী অফিসার ও সেনা সদস্য নিহত

ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন কাসসামমের স্নাইপারের হামলায় নিহত হলো বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক অফিসার ও সেনা সদস্য।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে এবিষয়ে একটি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, পশ্চিম গাজ্জার বিশ্ববিদ্যালয় এরিয়ায় স্নাইপিংয়ের মাধ্যমে এক ইসরাইলী অফিসার ও সেনা সদস্যকে নিহত করতে সক্ষম হয়েছে কাসসামের মুজাহিদীন।

উল্লেখ্য, আন্তর্জাতিক আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ সত্ত্বেও আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় বিভিন্ন দেশের প্রত্যক্ষ সহায়তায় গাজ্জায় গণহত্যা চালিয়ে যাচ্ছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

৪ মাসের বেশি সময় ধরে চলতে এই গণহত্যায় সর্বশেষ তথ্যমতে, ২৭ হাজার ৫৮৫ জনকে শহীদ করেছে অবৈধ রাষ্ট্রটির ইহুদিবাদী সেনারা। হামলার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে যন্ত্রণায় কাতরাচ্ছেন ৬৬ হাজার ৯৭৮ জন ফিলিস্তিনি। এসব হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। যার পরিমাণ ৭০ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ