spot_img
spot_img

ফিলিস্তিন পন্থীদের গ্রেফতার, হয়রানি ও দমনের চেষ্টা করছে জর্দান সরকার

২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় গণহত্যা শুরু করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। যার প্রতিবাদে পাশ্ববর্তী দেশ জর্দানে একের পর এক ফিলিস্তিন-পন্থী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে এই প্রতিবাদ ছড়িয়ে পড়ে অনলাইনেও। তবে অনলাইনে প্রতিবাদ ও দেশটির রাস্তায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল থেকে শত শত জর্দান নাগরিককে গ্রেফতার ও হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংস্থাটির এক প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের আইনজীবীরা হিউম্যান রাইটস ওয়াচ’কে জানিয়েছে, “অনলাইন ও অফলাইনে ফিলিস্তিনিদের পক্ষ নেওয়ার কারণে শত শত নাগরিককে গ্রেফতার করেছে জর্দান পুলিশ।”

সংস্থাটির তদন্তে দেখা যায়, নতুন একটি সাইবার অপরাধ আইনের দোহায় দিয়ে বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে একটি রাজনৈতিক দলের সেক্রেটারিও রয়েছেন।

সংস্থাটির মধ্যপ্রাচ্যের পরিচালক লামা ফাকিহ বলেন, “গাজা-সম্পর্কিত সক্রিয়তা দমন করার প্রয়াসে স্বাধীন মতপ্রকাশ ও সমাবেশের অধিকারকে পদদলিত করছে জর্দানের শাসকগোষ্ঠী।”

আইনজীবীরা হিউম্যান রাইটস ওয়াচকে আরো বলেন, সরকারি আইনজীবী অথবা বিচারকের পক্ষ থেকে একজন বন্দীকে মুক্তি দেওয়া হলেও তাদেরকে পুনরায় গ্রেফতার অথবা জোরপূর্বক হেফাজতে রাখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা যেন এই ধরনের প্রতিবাদ আর না করে তার নিশ্চয়তা প্রদানের জন্য ৭০ হাজার ডলার মূল্যের একটি জরিমানা দলিলেও স্বাক্ষর করতে বাধ্য করা হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ