spot_img
spot_img

ফিলিস্তিনিদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন কানাডার ইহুদি মন্ত্রী

ফিলিস্তিনিদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কানাডার ‘ব্রিটিশ কলম্বিয়া’ প্রদেশের সিনিয়র মন্ত্রী সেলিনা রবিনসন।

গত সপ্তাহের বৃহস্পতিবার, ‘একটি ন্যাক্কারজনক ভূমির’ উপরে আধুনিক ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে বলে আপত্তিকর মন্তব্য করেছিলেন এই ইহুদি মন্ত্রী।

প্যানেল আলোচনায় করা এই মন্তব্য খুব দ্রুতই ফিলিস্তিনিদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। যদিও পরের দিন শুক্রবার এমন মন্তব্যের জন্য এক পাবলিক বিবৃতির মাধ্যমে ক্ষমা চান তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গত সোমবার (৫ ফেব্রুয়ারি) পদত্যাগ করেছেন সেলিনা রবিনসন। যিনি ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের উন্নত শিক্ষা বিষয়ক মন্ত্রী।

তিনি বলেন, “আমি আমার এই ‘খারাপ মন্তব্যটি’ বুঝতে পেরেছি, যা ফিলিস্তিনিদের অধিকার খর্ব করে।”

প্রসঙ্গত, ১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখন্ডের উপর আধুনিক ইসরাইল রাষ্ট্রটি গঠিত হয়। যা গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলজুড়ে সংঘাতের জন্ম দিয়ে আসছে।

সেলিনা রবিনসনের পদত্যাগের বিষয়ে প্রাদেশিক প্রধান ডেভিড ইবি এক সংবাদ সম্মেলনে বলেন, “সেলিনার মন্তব্য ভুল ছিল, তিনি সীমা অতিক্রম করে গিয়েছিলেন। তিনি এমন একটি সম্প্রদায়ের সম্পর্কে তির্যক মন্তব্য করেছেন, যারা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে চাপের মুখে রয়েছে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ