spot_img
spot_img

বিকালে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের বরাত দিয়ে প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।

দিদার জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বৃহস্পতিবার বিকাল ৪টায় গুলশান বাসা (ফিরোজা) থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেয়া হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ