দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় এখন পর্যন্ত ৩৪০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত সর্বমোট ৩৪০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে ইহুদিবাদী দখলদারদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। গ্রেফতার করা হয় ৯৯ জনকে ও ধ্বংস করা হয় ১২৩টি এম্বুলেন্স।
উল্লেখ্য, মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ১০৭ ফিলিস্তিনিকে শহীদ ও ১৪২ জনকে আহত করেছে ইসরাইল। এজন্য ১৩টি গণহত্যা অভিযান পরিচালনা করে অবৈধ রাষ্ট্রটির সেনারা।
সর্বমোট শহীদের সংখ্যা বেড়ে ২৭,৯৪৭ জনে ও আহত ৬৭,৪৫৯ জনে গিয়ে পৌঁছেছে।
সূত্র: আল জাজিরা











