spot_img
spot_img

ফিলিস্তিনের হাসপাতাল লক্ষ্য করে ৭২১টি হামলা চালিয়েছে ইসরাইল: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গত ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত স্বাস্থ্যসেবা কেন্দ্র ও হাসপাতালগুলো লক্ষ্য করে মোট ৭২১টি হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বৃহস্পতিবার জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন মুখপাত্র তারিক জাসারেভিচ।

তিনি বলেন, অবরুদ্ধ গাজ্জা উপত্যকার হাসপাতালগুলো লক্ষ্য করে প্রায় ৩৫৭টি হামলা চালানো হয়েছে যাতে ৬৪৫ জন নিহত ও ৮১৮ জন ফিলিস্তিনি আহত হয়েছে।

তিনি আরো বলেন, দখলকৃত পশ্চিম তীরের হাসপাতালগুলো লক্ষ্য করে প্রায় ৩৬৪টি হামলায় মোট ১০ জন নিহত ও ৬২ জন আহত হয়েছে।

জাসারেভিচ বলেন, এই হামলায় মোট ৯৮ টি স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রভাবিত হয়ছে। ২৭টি হাসপাতাল প্রায় ধ্বংস হয়ে গেছে। ৯০ টির মতো অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্থ হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ