অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে মামলা করা একের পর এক হুমকি দেওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডরকে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেপটাউনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী প্যান্ডর।
সাংবাদিকদের তিনি বলেন, “আমি দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রীর সঙ্গে কথা বলেছি এ বিষয়টি নিয়ে। কারণ গত কয়েকদিন ধরে এই ধরনের বার্তা পাচ্ছি আমি। যে জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার আবেদন জানিয়েছে।”
প্যান্ডর আরো বলেন, তিনি তার পরিবার নিয়ে আরো বেশি উদ্বিগ্ন কারণ, এসব হুমকি বার্তার বিভিন্ন স্থানে তার সন্তানদের নাম উল্লেখ করা হয়েছে।
প্যান্ডরের বক্তব্য অনুযায়ী, ইসরাইলি গোয়েন্দা সংস্থা থেকেই এইসব হুমকি বার্তা পাঠানো হচ্ছে, বিশেষ করে যারা গাজ্জায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে।
প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী প্যান্ডর ও তার পরিবারকে হুমকি দেওয়ার বিষয়টি এটিই প্রথম নয়। গত মাসে দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক রাজধানী প্রেটোরিয়াতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এরকম হুমকির কথা জানিয়েছিলেন তিনি। এসব হুমকি বার্তায় তাকে দায়েশ ও হামাসের দালাল বলে গালিগালাজ করা হয়।
তবে এসব হুমকির মুখেও ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দক্ষিণ আফ্রিকার এই পররাষ্ট্রমন্ত্রী।
প্যান্ডর বলেন, “দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী রাষ্ট্র যখন সবচেয়ে খারাপ অবস্থায় ছিল তখন ফিলিস্তিনি জনগণ আমাদের পাশে ছিল। স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের পাশে দাঁড়িয়েছিল। সুতরাং আমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না।”
সূত্র: মিডল ইস্ট মনিটর











