ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল যদি অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় তার গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করে তাহলে পশ্চিম এশিয়ায় শান্তি ফিরে আসবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
শনিবার (১০ ফেব্রুয়ারি) লেবাননের রাজধানী বৈরুতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
গাজ্জায় চলমান নৃশংস আগ্রাসনে ইসরাইলকে অস্ত্র দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করছে বলেও দাবি করেছেন আব্দুল্লাহিয়ান।
তার মতে, গাজ্জায় সামরিকভাবে ব্যার্থ হয়ে এবার রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র।
আব্দুল্লাহিয়ান আরো বলেন, ইসরাইলি অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিকভাবেও ‘সতর্কতা ও বুদ্ধিমত্তার’ পরিচয় দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, “বিশ্বের কাছে এটা স্পষ্ট যে পশ্চিম তীর ও গাজ্জায় গত ৪ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ ইসরাইল ও তার সমর্থকদের জন্য কোন বাস্তব ফলাফল বয়ে আনেনি।”
সূত্র: প্রেস টিভি











