spot_img
spot_img

গাজ্জায় ইসরাইলি গণহত্যা বৈশ্বিক অর্থনীতিকে হুমকির মুখে ফেলছে: বিশ্ব ব্যাংক, আইএমএফ

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের হামলায় বৈশ্বিক অর্থনীতি সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো।

গাজ্জায় ইসরাইলের রক্তক্ষয়ী আগ্রাসন ও লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধি বৈশ্বিক অর্থনীতিকে হুমকির মুখে ফেলছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাবস্থাপনা প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুবাইতে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা ও ব্যাবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত এক বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “আমি এই দীর্ঘায়িত সংঘাতের বিষয়ে ভয় পাচ্ছি কারন, যদি এটা চলমান থাকে তাহলে স্পিলওভার বেড়ে যাওয়ায় ঝুঁকি রয়েছে।

এদিকে, ক্রিস্টালিনা জর্জিয়েভার মন্তব্যেরই প্রতিধ্বনি করেছে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।

উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গাজ্জায় ইসরাইলি আগ্রাসন বৈশ্বিক অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ।

প্রসঙ্গত, গাজ্জায় অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় লোহিত সাগরে ইসরাইলের বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্যবস্তু করতে শুরু করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি সংগঠন। যার ফলে গত দুই মাসে সুয়েজ খাল থেকে চলাচল করা বাণিজ্যিক জাহাজের মোট ৪০ শতাংশ কমে গিয়েছে বলে জানুয়ারিতে জানিয়েছে জাতিসংঘ।

সূত্র: প্রেস টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ