ফিলিস্তিনের গাজ্জায় যুদ্ধবিরতি কার্যকর করতে কায়রোতে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আলোচনায় বসেছিল মিশর, ইসরাইল, আমেরিকা ও কাতার। কিন্তু কোনও ধরনের কার্যকারিতা ছাড়াই শেষ হয়েছে সেই আলোচনা।
এদিকে, গাজ্জার দক্ষিণাঞ্চলীয় রাফায় অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী। এতে উদ্বেগ প্রকাশ করছে বিভিন্ন দেশ।
তাছাড়া রাফায় স্থল অভিযান বন্ধে দখলদার ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জন্য আন্তর্জাতিক বিচার আদালতের কাছে অনুরোধ করেছে দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে, আল নাসের হাসাপাতাল ছেড়ে যারা অন্য জায়গায় যেতে চায় তাদের জন্য নিরাপদ পথ তৈরির আহ্বান জানিয়েছে ডক্টরস উইথআউট বডারস। গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলী স্নাইপারের গুলিতে খান ইউনিসে আরও তিনজন নিহত হয়েছে।
দখলদার ইসরাইলের অবৈধ হামলায় গাজ্জায় শহীদের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৪৭৩ জনে দাঁড়িয়েছে। এর অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে ৬৮ হাজার ১৪৬ জন।
সূত্র: আল জাজিরা











