ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। যার কঠোর নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, “আর্জেন্টিনার এমন সিদ্ধান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বিশেষ করে নিরাপত্তা পরিষদের ৪৭৮ নং রেজুলেশন, যেখানে জেরুসালেম থেকে সকল কূটনৈতিক মিশন প্রত্যাহারের আহ্বান জানান হয়েছে।”
বিবৃতিতে, দূতাবাস স্থানান্তরের বিষয়টিকে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে আক্রমণ বলে অভিহিত করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। যদিও তা আর্জেন্টিনাসহ বিশ্বের অধিকাংশ দেশের দ্বারা স্বীকৃত।
প্রসঙ্গত, গত সপ্তাহে অবৈধ রাষ্ট্র ইসরাইল সফর করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে, তেল আবিব থেকে দূতাবাস জেরুসালেমে স্থানান্তরের বিষয়ে পরিকল্পনা করছে আর্জেন্টিনা বলে জানান প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই।
উল্লেখ্য, পৃথিবীর মধ্যে হাতে গোনা কয়েকটি দেশ মাত্র তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুসালেমে স্থানান্তর করেছে। যার মধ্যে অন্যতম হল মার্কিন যুক্তরাষ্ট্র, কসোভো, গুয়াতেমালা, হন্ডুরাস ও পাপুয়া নিউ গিনি
সূত্র: মিডল ইস্ট মনিটর











