spot_img

ইমরান খানের স্ত্রীর খাবারে অ্যাসিড মেশানোর অভিযোগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের স্ত্রী বুশরা বিবির খাবারে অ্যাসিড মেশানোর অভিযোগ উঠেছে।

গৃহবন্দী বুশরা বিবির বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে পিটিআই। জরুরি ভিত্তিতে বুশরার চিকিৎসার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে দলটি।

তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান খানের সঙ্গে বুশরা বিবিও সাজা পেয়েছেন। তিনি এখন ইমরান খানের ইসলামাবাদের বানিগালার বাড়িতে আছেন। ওই বাড়িকে সাব-কারাগার ঘোষণা করা হয়েছে। সেখানেই বুশরার খাবারে অ্যাসিডজাতীয় কিছু একটা দেওয়া হয়েছিল। আর সেটা গত কয়েকদিন ধরে বুশরাকে প্রচণ্ড শারীরিক যন্ত্রণা দিচ্ছে।

বুশরার মুখপাত্র ও পিটিআইয়ের আইনজীবী মাশাল ইউসুফজাই টুইটারে দেওয়া পোস্টে এমনটা জানিয়েছেন। তিনি জানান, বুশরা বিবির পাকস্থলীতে তীব্র প্রদাহ হচ্ছে। মুখে ও গলায় গুরুতর ক্ষত হয়েছে। তিনি চরম যন্ত্রণার মধ্যে দিন কাটিয়েছেন। যত দ্রুত সম্ভব তাকে চিকিৎসক দেখানো ও পরীক্ষা-নিরীক্ষা করা দরকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ